![]() |
| Health gpt 24 |
উপকরন
- আলু সেদ্ধ ১ কাপ
- বরবটি, পেপে, মিষ্টি কুমড়া, পটল কুচি সেদ্ধ সব আধা কাপ করে।
- পেয়াজ কুচি ২ টেবিল চামচ
- কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
- ধনিয়া পাতা কুচি ১ টেবিল চামচ
- আদা ও রসুন বাটা দেড় চা চামচ
- জিরা গুড়ো ১/২ চা চামচ
- কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ
- টোষ্ট বিস্কুটের গুড়ো ১ কাপ
- ডিম ১ টা
- লবন স্বাদমত
- তেল ভাজার জন্য।
প্রণালী
- একটি বাটি তে ডিম ফেটিয়ে রাখুন।
- আলু সহ সব সেদ্ধ করা সবজি গুলোর মধ্যে সব উপকরন মিশিয়ে ভালো করে মেখে নিন।
- মাখানো সবজি কাটলেটের মত শেপ করে ডিম এ চুবিয়ে বিস্কুটের গুড়োয় গড়িয়ে ফ্রিজে রেখে দিন ২০ মিনিট।
- এরপর ডুবো তেলে ভেজে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার সবজি কাটলেট।

