ইফতারি হোক হালুয়া দিয়ে

            বুটের ডালের হালুয়া

Health gpt 24



 উপকরণ

  1. বুটের ডাল ১ কাপ
  2. গুঁড়া দুধ ১ কাপ
  3. চিনি ১ কাপ বা স্বাদ অনুযায়ী
  4. লবন ১ চিমটি
  5. ঘি/তেল ১/২ কাপ+১ টেবিল চামচ
  6. এলাচ ২ টি
  7. দারুচিনি ২ টুকরা
  8. তেজপাতা ১ টি
  9. বাদাম কুঁচি ২ টেবিল চামচ
  10. কিসমিস ১ টেবিল চামচ

প্রণালী

  • প্রথমে ডাল ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পরিমানমত পানি দিয়ে ডাল সিদ্ধ করে পানি শুকিয়ে নিন।
  • গুঁড়া দুধে অল্প পানি মিশিয়ে নিন। এবার সিদ্ধ ডালে একটু একটু দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিন, পাটায়ও বেটে নিতে পারেন সে ক্ষেত্রে দুধ দেবার দরকার হবেনা দুধ একবারে হালুয়া তৈরির সময় দিলেই হবে।
  • এখন ননস্টীক ফ্রাইং প্যানে ঘি/তেল গরম দিয়ে একে একে এলাচ , দারুচিনি , তেজপাতা দিয়ে দিন।
  • এবার ডাল ও দুধ এর মিশ্রণ দিয়ে দিন। ঘন ঘন নাড়ুন যাতে নিচে পোড়া না লাগে। চুলার আঁচ মাঝারি রাখুন।
  • এরপর চিনি দিয়ে দিন, এক চিমটি লবন দিন।বাদাম কুঁচি এবং কিসমিস দিন। নাড়তে নাড়তে এক পর্যায়ে হালুয়া যখন ঘন হয়ে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিন।
  • যে প্লেট বা ট্রে তে হালুয়া ঢালবেন তাতে সামান্য ঘি মাখিয়ে নিন। এবার প্লেটে হালুয়া ঢেলে সমান করে বিছিয়ে পছন্দ মতো সাইজে কেটে নিন।
  • উপরে বাদাম কুঁচি এবং কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


আমাদের প্রতিদিনের নিয়মিত পরামর্শ পেইজের বিবরণ:

🔵যে কারণে তুলসি পাতার অবদান ভুলা যায় না

🔵পেটে গ্যাসের বেশি সমস্যা করে যে খাবার

🔵স্বাস্থ্য ঠিক রাখতে কাঁচা আমের জুস এই নিয়মে খান

🔵ফোড়া ঘা এবং যৌন রোগে কার্যকারী যে বৃক্ষ

🔵জন্ডিস কোন কারণে হয় যেনে নিন

🔵ব্লাড ক্যান্সার প্রতিরোধে করণীয়

🔵চুলকানী থেকে চিরতরে মুক্তির উপায়

🔵গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান

🔵ক্যান্সার প্রতিরোধে যে কাজ করবেন


Health gpt 24


1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন